ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে এলো ১১৬ টন গম।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের খাদ্য সরবরাহ ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় শনিবার (১১ এপ্রিল) তিনটি ট্রাকে করে নতুন করে ১১৬ টন গম দেশে প্রবেশ করেছে।

আমদানিকারক প্রতিষ্ঠান রিফা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওবায়দুল ইসলাম হেলেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভারত থেকে এসব গম তিনটি পৃথক গাড়ির মাধ্যমে আনা হয়।

বন্দর সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নিয়মিত খাদ্যপণ্য আমদানির অংশ হিসেবে হিলি স্থলবন্দর দিয়ে গমসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য দেশে প্রবেশ করছে। এতে বাজারে সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল থাকছে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা মিলছে।

মতামত দিন