অপরাধ
ছবি: সংগৃহীত

ভোজ্য তেল নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি,দুই প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা।

নিজেস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলের সদর উপজেলার ডিস্ট্রিক্ট গেট এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে ভোজ্য তেল নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়ায় দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় তাদের মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে ভোজ্য তেলের দাম বাড়িয়ে দিচ্ছেন, যা ভোক্তাদের জন্য ভোগান্তির কারণ হচ্ছে।

তিনি আরও জানান, বাজারে অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং কোথাও অসঙ্গতি দেখা গেলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান তিনি।

মতামত দিন