তিন দিন সরকারি ছুটিসহ পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান।
সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হয়ে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা পাঁচ দিনের ছুটি শুরু হচ্ছে।
শুক্র ও শনিবার (১০-১১ এপ্রিল) নিয়মিত সাপ্তাহিক ছুটির পর রোববার থেকে আরও তিন দিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে শ্রেণি পাঠদানসহ সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।
এ কারণে বুধবার (১৫ এপ্রিল) থেকে আবার স্বাভাবিকভাবে ক্লাস শুরু হবে বলে জানানো হয়েছে।
এদিকে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে নোটিশ জারি করে বিষয়টি নিশ্চিত করেছে।

মতামত দিন