বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু সংক্ষিপ্ত ভিডিও ক্লিপের কারণে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে জানিয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। নারীবাদ নিয়ে বিতর্কের পর তিনি নতুন করে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
সম্প্রতি এক পডকাস্টে তিনি বলেন, পুরো আলোচনা না শুনে কেবল কাটা অংশ দেখে অনেকেই ভিন্ন অর্থ দাঁড় করিয়েছেন। তার মতে, ভাইরাল হওয়া ক্লিপগুলো মূল বক্তব্যের প্রতিফলন নয়।
নোরা জানান, তিনি মূলত কোনো মতাদর্শের চরম রূপের বিরোধিতা করেন। ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, সিঙ্গেল প্যারেন্ট পরিবারে বড় হলেও জীবনে কোনো ঘাটতি অনুভব করেননি। তবে একই সঙ্গে একটি পরিবারের ভারসাম্যের জন্য দুইজন অভিভাবকের উপস্থিতি গুরুত্বপূর্ণ—এই দিকটিই তিনি তুলে ধরতে চেয়েছিলেন।
উল্লেখ্য, এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বর্তমান সময়ের কিছু নারীবাদী ধারণা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। সেই মন্তব্য ঘিরেই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়, যার ব্যাখ্যা দিতেই এবার সামনে এলেন এই অভিনেত্রী।

মতামত দিন