শাহজাদপুরে ঘাসের মাঠ থেকে অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি ঘাসক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চড়াচিতুলিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাতে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দুপুরে কৃষকেরা ক্ষেতে কাজ করার সময় মাঠে একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে কিশোরটিকে হত্যা করে ওই স্থানে ফেলে রাখা হয়েছে।
তবে নিহতের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত দিন