মহাকাশ অভিযানের পরবর্তী টার্গেটের কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প।
আর্টেমিস-২ মিশনের সফল সমাপ্তির পর প্রশান্ত মহাসাগরে নিরাপদে অবতরণ করেছেন চারজন নভোচারী। এই সাফল্যকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশংসা জানিয়েছেন এবং ভবিষ্যতে মঙ্গল অভিযানের পরিকল্পনার কথাও তুলে ধরেছেন।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় তিনি মিশনের ক্রুদের অভিনন্দন জানান। ট্রাম্প লেখেন, পুরো অভিযান ছিল অত্যন্ত সফল এবং অবতরণ সম্পূর্ণ নিখুঁতভাবে সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, “আর্টেমিস-২-এর অসাধারণ ও মেধাবী ক্রু সদস্যদের অভিনন্দন। পুরো মিশন ছিল চমৎকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি গর্বিত।”
ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত দিয়ে ট্রাম্প আরও জানান, হোয়াইট হাউসে শিগগিরই নভোচারীদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আবারও বড় পরিসরে মহাকাশ অভিযান চালাবে এবং পরবর্তী লক্ষ্য হবে মঙ্গল গ্রহ।

মতামত দিন