আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি নিয়ে হিজবুল্লাহর সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করে ইসরায়েলের বার্তা।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে লেবাননের প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে ইসরায়েল। তবে এই আলোচনায় হেজবুল্লাহকে কোনোভাবেই অন্তর্ভুক্ত করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত মাইকেল লেটার।

শুক্রবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, হেজবুল্লাহ এখনো ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে, আর এই সশস্ত্র গোষ্ঠীই দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

এদিকে কূটনৈতিক সূত্র অনুযায়ী, যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতদের মধ্যে সম্প্রতি একটি টেলিফোন আলাপ অনুষ্ঠিত হয়েছে, যেখানে বৈরুতে থাকা মার্কিন রাষ্ট্রদূতও অংশ নেন।

লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আগামী মঙ্গলবার ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান উত্তেজনা এবং সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

সূত্র: নিউইয়র্ক টাইমস

মতামত দিন