আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

কাতার ও অন্যান্য দেশে জব্দ ইরানি সম্পদ ফেরত দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র।

নিজেস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, কাতারসহ বিভিন্ন দেশের ব্যাংকে আটকে থাকা ইরানের জব্দ অর্থ ছাড়তে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়।

শনিবার (১১ এপ্রিল) নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, বিষয়টি নিয়ে অগ্রগতি হয়েছে এবং যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে তেহরান।

আরেকটি সূত্রের দাবি অনুযায়ী, কাতারের ব্যাংকে সংরক্ষিত প্রায় ৬ বিলিয়ন ডলার ইরানি অর্থ মুক্ত করতে রাজি হয়েছে ওয়াশিংটন। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কিংবা কাতার সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

সূত্র আরও জানায়, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার বিষয়টি এই আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল।

এর আগে ২০১৮ সালে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থ বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকে আটকে যায়। পরবর্তীতে ২০২৩ সালে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে সেই অর্থ ছাড়ের পরিকল্পনা থাকলেও ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর তা আবার স্থগিত হয়ে যায়।

মতামত দিন