আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

আহত অবস্থাতেও সিদ্ধান্তে সক্রিয় মোজতবা খামেনি।

নিজেস্ব প্রতিবেদক:

সাম্প্রতিক সংঘাতে গুরুতর আহত হওয়ার পরও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সক্রিয় রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি—এমনটাই জানিয়েছে রয়টার্স

প্রতিবেদন অনুযায়ী, শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারলেও তিনি অডিও যোগাযোগের মাধ্যমে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন এবং নীতিগত সিদ্ধান্তে অংশ নিচ্ছেন।

তার শারীরিক অবস্থা এখনো পুরোপুরি স্থিতিশীল না হলেও মানসিকভাবে তিনি সুসংগঠিত রয়েছেন বলে সূত্রগুলোর দাবি।

ঘনিষ্ঠ মহলের তথ্যে জানা যায়, সাম্প্রতিক এক বিমান হামলায় তিনি মুখ ও পায়ে গুরুতরভাবে আহত হন। একই ঘটনায় নিহত হন তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনি, যিনি আগে দেশটির সর্বোচ্চ নেতৃত্বে ছিলেন। কিছু সূত্রের ভাষ্য, ওই হামলার পর তার মুখে স্থায়ী ক্ষতচিহ্নও তৈরি হয়েছে।

তবে এসব তথ্যের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি ইরান সরকার। ফলে তার বর্তমান অবস্থান ও শারীরিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

মতামত দিন