চাঁদ প্রদক্ষিণ শেষে ফিরলেন আর্টেমিস-২ নভোচারীরা, ভাঙল অ্যাপোলো-১৩ এর রেকর্ড।
দশ দিনের ঐতিহাসিক মহাকাশযাত্রা শেষ করে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস-২ মিশন-এর চার নভোচারী। শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৬টা ৭ মিনিটে ওরিয়ান মহাকাশযান ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলের প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণ করে।
স্প্ল্যাশডাউনের পর মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান জানান, তিনি ও তার সহযাত্রীরা সবাই সুস্থ আছেন।
এই মিশনে নভোচারীরা চাঁদের কক্ষপথ ঘুরে ইতিহাস গড়েছেন। বিশেষ করে চাঁদের দূরবর্তী অঞ্চলে পৌঁছে তারা পৃথিবী থেকে প্রায় ২ লাখ ৫২ হাজার ৭৫৭ মাইল দূরত্ব অতিক্রম করেন, যা নতুন একটি মাইলফলক।
এর মাধ্যমে ভেঙে যায় অ্যাপোলো-১৩ মিশন-এর দীর্ঘদিনের রেকর্ড। ভবিষ্যতে চাঁদের দক্ষিণ মেরুতে মানব বসতি স্থাপনের লক্ষ্যেই এই মিশন পরিচালিত হয়েছে।
মতামত দিন