জাতীয়
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকার চিটাগাং শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (১১ এপ্রিল) সকালে মার্কেট খোলার আগেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ৯টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে আগ্রাবাদ ও বায়েজিদ বোস্তামী স্টেশন থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুন নিয়ন্ত্রণে এলেও মার্কেটের ভেতরে এখনো ঘন ধোঁয়া জমে থাকায় উদ্ধার কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটছে।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানিয়েছেন, ভেতরে ধোঁয়ার কারণে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। আগুনের তীব্রতা কমলেও ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

মতামত দিন