খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

মেসিকে ঘিরে বিশ্বকাপ প্রস্তুতি, যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

নিজেস্ব প্রতিবেদক:

শিরোপা ধরে রাখার লক্ষ্যে লিওনেল মেসিকে সামনে রেখে বিশ্বকাপ প্রস্তুতিতে মাঠে নামছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। ২০২৬ ফিফা বিশ্বকাপ ২০২৬কে সামনে রেখে দলটি জুনে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে।

প্রথম ম্যাচে ৬ জুন টেক্সাসের কাইল ফিল্ডে হন্ডুরাসের মুখোমুখি হবে আলবেসিলেস্তারা। প্রায় এক লাখ দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে খেলতে নেমে মেসি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ভেন্যুতে মাঠে নামার অভিজ্ঞতা অর্জন করবেন—যা তার জন্য নতুন একটি মাইলফলক হিসেবেই দেখা হচ্ছে।

মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ম্যাচটিকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এবং সব টিকিট বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। এর আগে ২০২৪ সালে একই ভেন্যুতে মেক্সিকো ও ব্রাজিলের ম্যাচে ৮৫ হাজারের বেশি দর্শক উপস্থিত হয়েছিল। ফলে এবার সেই রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এরপর ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়েই বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতির শেষ ধাপ সম্পন্ন করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

মতামত দিন