জাতীয়
ছবি: সংগৃহীত

দিরাইয়ের বিভিন্ন এলাকায় নির্ধারিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নিজেস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের দিরাই উপজেলার বিভিন্ন এলাকায় নির্ধারিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, শনিবার (১১ এপ্রিল) সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এই সময়ের মধ্যে ট্রান্সমিশন লাইন, উপকেন্দ্র এবং বিতরণ ব্যবস্থার জরুরি সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে।

দিরাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী জানান, নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এসব কাজ প্রয়োজন। পাশাপাশি গাছের ডালপালা কর্তনের কাজও একই সময়ে সম্পন্ন করা হবে, যাতে ভবিষ্যতে লাইনে বিঘ্ন কমে।

সারাদিন বিদ্যুৎ বন্ধ থাকায় গ্রাহকদের আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

কর্তৃপক্ষের মতে, নিয়মিত রক্ষণাবেক্ষণের ফলে লাইনের ত্রুটি, ভোল্টেজ ওঠানামা এবং আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি কমবে।

সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ।

মতামত দিন