অর্থনীতি
ছবি: সংগৃহীত

ডলারের চাপ ও যুদ্ধবিরতি অনিশ্চয়তায় দাম কমলো স্বর্ণের।

নিজেস্ব প্রতিবেদক:

বৈশ্বিক অর্থনীতি ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার প্রভাবে স্বর্ণবাজারে ওঠানামা অব্যাহত রয়েছে। এর মধ্যেই দামে সামান্য সংশোধন লক্ষ্য করা গেছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, সর্বশেষ লেনদেনে স্পট গোল্ডের দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৭৫২.৬৭ ডলারে দাঁড়িয়েছে। তবে সপ্তাহজুড়ে হিসাব করলে স্বর্ণের দাম প্রায় ১.৬ শতাংশ বেড়েছে, যা টানা তৃতীয় সপ্তাহের মতো ঊর্ধ্বমুখী প্রবণতার ইঙ্গিত দেয়।

অন্যদিকে, জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্স ০.৯ শতাংশ কমে ৪,৭৭৬.৬০ ডলারে নেমে এসেছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে সুদের হার কমার সম্ভাবনা বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গিতে প্রভাব ফেলছে। সুদবিহীন সম্পদ হওয়ায় এই পরিস্থিতিতে স্বর্ণের প্রতি আগ্রহ বাড়ছে।

এ ছাড়া শক্তিশালী ডলারের প্রভাব এবং যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তাও স্বর্ণের দামে চাপ তৈরি করছে।

মতামত দিন