‘ইরান এখন বিজয়ী জাতি’—দাবি মোজতবা খামেনির।
ইরানের সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে দেশটির জনগণকেই প্রকৃত বিজয়ী হিসেবে তুলে ধরেছেন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে রাষ্ট্রীয় মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ইরান এখন একটি বিজয়ী জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছে।
তিনি জানান, সংঘাতে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য দায়ীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে আহতদের জন্যও ক্ষতিপূরণের দাবি তোলা হবে।
হরমুজ প্রণালী ঘিরেও নতুন পরিকল্পনার ইঙ্গিত দেন তিনি। বলেন, এই কৌশলগত গুরুত্বপূর্ণ পথের ব্যবস্থাপনা নতুন ধাপে নেওয়ার চিন্তা করা হচ্ছে, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
জনগণের প্রতি বার্তায় তিনি উল্লেখ করেন, জনমত ও জনসম্পৃক্ততা আন্তর্জাতিক আলোচনায় প্রভাব ফেলতে পারে, তাই নাগরিকদের সক্রিয় ভূমিকা জরুরি।
বিবৃতিতে আরও বলা হয়, ইরান যুদ্ধ চায় না—তবে নিজেদের অধিকার রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। একই অবস্থান বজায় রেখেছে দেশটির আঞ্চলিক মিত্ররাও।
উল্লেখ্য, তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুর পর দায়িত্ব গ্রহণ করলেও এখনো জনসমক্ষে আসেননি মোজতবা খামেনি।
সূত্র: বিবিসি বাংলা
মতামত দিন