ইস্টার সানডে উপলক্ষে ২ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ভ্লাদিমির পুতিন।
অর্থোডক্স ইস্টারকে সামনে রেখে ইউক্রেনের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ক্রেমলিন এক বিবৃতিতে জানায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর সিদ্ধান্ত অনুযায়ী এই যুদ্ধবিরতি কার্যকর হবে।
ঘোষণায় বলা হয়, শনিবার বিকেল থেকে শুরু হয়ে রোববার সূর্যাস্ত পর্যন্ত সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ রাখা হবে। এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ।
তবে একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, এই সময়ের মধ্যে ইউক্রেন কোনো উসকানিমূলক পদক্ষেপ নিলে তার জবাব দেওয়া হবে।
অন্যদিকে, যুদ্ধবিরতির এই উদ্যোগে ইতিবাচক সাড়া দিয়েছে ইউক্রেন। এক পোস্টে দেশটির প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি জানিয়েছেন, তারাও এই যুদ্ধবিরতি মেনে চলবে।

মতামত দিন