সব রানীর রাজার প্রয়োজন হয় না: অপু বিশ্বাস।
লোকজ ঐতিহ্যের চিরচেনা চরিত্র ‘বেহুলা’ রূপে নিজেকে হাজির করে ভক্তদের দৃষ্টি কাড়লেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস।
সম্প্রতি সহশিল্পী আদর আজাদের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছিলেন তিনি, যেখানে লাল শাড়িতে ট্র্যাডিশনাল সাজে ধরা দেন।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুকে একঝাঁক নতুন ছবি প্রকাশ করেন অপু। ছবিগুলোতে লাল রঙের ভারী কারুকাজ করা শাড়ি, সোনার গহনা, পরিপাটি মেকআপ ও স্টাইল করা চুলে তাকে রাজকীয় আবহে দেখা যায়। ভিন্ন ভিন্ন ভঙ্গিতে তোলা ছবিগুলো দ্রুতই নজর কাড়ে ভক্তদের।
ছবির ক্যাপশনে একটি বার্তাও দেন তিনি। সেখানে লেখেন, ‘সব রানীর রাজার প্রয়োজন হয় না। মাঝেমধ্যে নিজের রাজত্ব, একটি স্বপ্ন আর সামান্য কিছু অলংকারই যথেষ্ট।’
মতামত দিন