আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

হরমুজে টোল আরোপের সিদ্ধান্তে আন্তর্জাতিক মহলে শঙ্কা।

নিজেস্ব প্রতিবেদক:

বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর টোল বসানোর পরিকল্পনা করেছে ইরান, যা নিয়ে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মহল।

জাতিসংঘের শিপিং সংস্থা আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) সতর্ক করে বলেছে, এ ধরনের পদক্ষেপ বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার জন্য বিপজ্জনক নজির তৈরি করতে পারে।

সংস্থাটির এক মুখপাত্র জানান, আন্তর্জাতিক প্রণালিতে চলাচলের জন্য টোল আরোপের কোনো স্বীকৃত আন্তর্জাতিক চুক্তি নেই। পাশাপাশি সমুদ্র আইন সম্পর্কিত জাতিসংঘ সনদ (ইউএনসিএলওএস) অনুযায়ী, এসব পথে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, যা কোনো উপকূলবর্তী দেশ বাধাগ্রস্ত করতে পারে না।

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) হরমুজ প্রণালির মাধ্যমে পরিবাহিত হয়, ফলে এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট।

এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে, প্রণালিটি ব্যবহার করে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে সর্বোচ্চ ২০ লাখ ডলার পর্যন্ত টোল নেওয়ার বিষয়টি বিবেচনা করছে তেহরান। পাশাপাশি প্রতি ব্যারেল তেলের ওপর ১ ডলার হারে চার্জ আরোপের পরিকল্পনাও থাকতে পারে।

উল্লেখ্য, প্রণালিটি পুরোপুরি আন্তর্জাতিক জলসীমার অন্তর্ভুক্ত না হলেও, আন্তর্জাতিক আইন অনুযায়ী এখানে জাহাজ চলাচলের অধিকার স্বীকৃত।

সূত্র: আল-জাজিরা

মতামত দিন