মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে সৌদি আরবের আলোচনা।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে এবার ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে সৌদি আরব। দীর্ঘ সময় পর দুই দেশের মধ্যে এ ধরনের কূটনৈতিক আলোচনা হলো।
যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে টেলিফোনে কথা হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, দুই মন্ত্রী বর্তমান পরিস্থিতির সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেছেন এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
এ সময় তারা এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে উত্তেজনা কমানোর বিভিন্ন উপায় নিয়েও মতবিনিময় করেন।
সাম্প্রতিক সংঘাত ও পারস্য উপসাগরীয় অঞ্চলের কিছু ঘটনায় পর এই যোগাযোগকে দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক আলোচনা হিসেবে দেখা হচ্ছে।
তথ্যসূত্র: বিবিসি বাংলা
মতামত দিন