জাতীয়
ছবি: সংগৃহীত

তুরাগে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর তুরাগ এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রানাভোলায় আব্দুর রহমান হাই স্কুলের পাশের ওই বস্তিতে আগুন লাগলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মতামত দিন