পৌরসভা নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ, সংসদে বিল পাস।
নিজেস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের বিধান রেখে সংশোধনী বিল পাস করেছে জাতীয় সংসদ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদ অধিবেশনে বিলটি উত্থাপন করা হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এটি উপস্থাপন করেন।
পরে কণ্ঠভোটের মাধ্যমে বিলটি পাস হয়।
নতুন এই আইনের ফলে পৌরসভা নির্বাচনে প্রার্থীরা আর দলীয় প্রতীক ব্যবহার করতে পারবেন না, যা স্থানীয় নির্বাচন ব্যবস্থায় বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

মতামত দিন