‘গণবিরোধী বিল’ ইস্যুতে সংসদে ওয়াকআউট, রাতে সংবাদ সম্মেলনে যাচ্ছে বিরোধী দল।
ত্রয়োদশ জাতীয় সংসদে কয়েকটি বিল পাসকে কেন্দ্র করে বিরোধী দল তীব্র আপত্তি জানিয়ে ওয়াকআউট করেছে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন এই জোট বিলগুলোকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে সংসদ অধিবেশন থেকে তারা বেরিয়ে যায়। ওয়াকআউটের আগে স্পিকারের অনুমতি নিয়ে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, বিরোধী দলের আপত্তি থাকা সত্ত্বেও যে বিলগুলো পাস করা হয়েছে, তার দায় তারা নিতে চান না। এজন্যই তারা সংসদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
এ ঘটনার পরই বিরোধী দল জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দেয়। জানানো হয়েছে, রাত সাড়ে ৮টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ওয়াকআউটের পেছনের কারণ ও সার্বিক পরিস্থিতি নিয়ে সেখানে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানিয়েছে বিরোধী দল।
মতামত দিন