জাতীয়
ছবি: সংগৃহীত

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের কয়েকটি এলাকায়।

নিজেস্ব প্রতিবেদক:

নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১১ এপ্রিল) দেশের কিছু এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানায়, জরুরি মেরামত ও গাছের ডালপালা কাটার কাজের কারণে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই সময় লাক্কাতুয়রা স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতায় থাকা ধোপাগঞ্জ, কাকুয়ারপাড় ও ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডারের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না। এর মধ্যে ওসমানী বিমানবন্দর আবাসিক এলাকা, কাকুয়ারপাড়, ফরিদাবাদ, সিলভার সিটি, ধোপাগঞ্জ, লালবাগ, কালাগুল, সালুটিকর ঘাটসহ আশপাশের অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে বিদ্যুৎ সরবরাহ দ্রুত চালু করা হতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখও প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে, নেসকো জানিয়েছে, নাটোরের চৌকিরপাড় ফিডার এলাকায় একই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সেখানে লাইনের পাশে গাছের ডালপালা কাটার কাজ করা হবে।

মতামত দিন