জাতীয়
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে হামের সংক্রমণ পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই তথ্য রেকর্ড করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৬৭৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি পরীক্ষায় ৬৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

মৃতদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত শিশুটি ঢাকা বিভাগের বাসিন্দা। অন্যদিকে উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে রাজশাহী বিভাগে চারজন, ঢাকা বিভাগে একজন এবং সিলেট বিভাগে একজন রয়েছে।

এ নিয়ে দেশে নিশ্চিতভাবে হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে।

এদিকে একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫৬০ শিশু। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৩৭ জন এবং রাজশাহী বিভাগে ৮৯ জন ছাড়পত্র পেয়েছে।

মতামত দিন