বৃহস্পতিবার পাস হওয়া ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল, ২০২৬’ এবং ‘সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল, ২০২৬’-এর মাধ্যমে আগের অধ্যাদেশগুলো বাতিল করা হয়।
এই সিদ্ধান্তের ফলে বিচারক নিয়োগের জন্য আলাদা কোনো আইন আপাতত থাকছে না। পাশাপাশি সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় গঠনের আইনগত ভিত্তিও বিলুপ্ত হলো।
ফলে বিচারক নিয়োগ এবং বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম আবার আগের ব্যবস্থায় ফিরে যাবে বলে জানা গেছে।
তবে এই সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছে সংসদের বিরোধী দল। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট অধ্যাদেশ বাতিলের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
মতামত দিন