৬ পুলিশ কর্মকর্তার পদে রদবদল, ডিএমপিসহ বিভিন্ন ইউনিটে নতুন দায়িত্ব।
পুলিশ প্রশাসনে রদবদল আনা হয়েছে। ৪ অতিরিক্ত পুলিশ সুপারসহ মোট ৬ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে নতুন পদে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) পুলিশ সদরদপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
আদেশ অনুযায়ী, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মো. জাহিদুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিনকে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদকে গোপালগঞ্জে, আর সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব ত্রিপুরাকে পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এহসানুল হক ও এসবির সহকারী পুলিশ সুপার মো. শরিফুল ইসলামকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এসব কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।
নির্দেশনায় আরও জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার হস্তান্তর করতে হবে। অন্যথায় নির্ধারিত সময়ের পর থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মতামত দিন