রাজনীতি
ছবি: সংগৃহীত

অনিয়মের অভিযোগে শেরপুর-৩ আসনের ভোট বর্জন জামায়াতের।

নিজেস্ব প্রতিবেদক:

শেরপুর-৩ আসনের নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জাল ভোট, কারচুপি এবং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার মতো অভিযোগ আনা হয়েছে।

জামায়াতের মনোনীত প্রার্থী মাসুদুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘জরুরি ঘোষণা’ শিরোনামে দেওয়া এক পোস্টে এই সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি পরে নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিস্তারিত তুলে ধরতে বৃহস্পতিবার বিকেল ৩টায় শ্রীবরদী উপজেলা জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে।

মতামত দিন