বিনোদন
ছবি: সংগৃহীত

প্রথম নাটকে অভিষেক শেখ সাদীর, ‘শহরের নতুন অতিথি’ নিয়ে আলোচনা।

নিজেস্ব প্রতিবেদক:

তরুণ সংগীতশিল্পী শেখ সাদী এবার অভিনয়ে নাম লিখিয়েছেন। অনলাইন প্ল্যাটফর্ম ‘বিগ সিটি ড্রামা’-তে মুক্তি পেয়েছে তার প্রথম নাটক ‘শহরের নতুন অতিথি’।

নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন সামিরা খান মাহি, আর এটি পরিচালনা করেছেন গৌতম কৈরী।

নাটকে হিমেল চরিত্রে দেখা গেছে শেখ সাদীকে, অন্যদিকে মাহিরা চরিত্রে অভিনয় করেছেন মাহি। মুক্তির পর থেকেই নাটকটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে এবং দর্শকদের কাছ থেকে প্রশংসাও পাচ্ছে।

অভিষেক অভিজ্ঞতা নিয়ে শেখ সাদী বলেন, শুরুতে কিছুটা নার্ভাস থাকলেও সহশিল্পী ও পরিচালকের সহযোগিতায় কাজটি সহজ হয়ে যায়। দীর্ঘদিনের ইচ্ছা ছিল অভিনয়ে কাজ করার, এই নাটকের মাধ্যমে তা পূরণ হয়েছে বলেও জানান তিনি।

সামিরা খান মাহি জানান, শেখ সাদীর সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল এবং তার মতে, ভবিষ্যতে বিশেষ দিবসের নাটকগুলোতে তাকে আরও দেখা যেতে পারে।

নাটকটি মুক্তির পর থেকেই দর্শকদের ইতিবাচক সাড়া মিলছে বলে জানা গেছে।

মতামত দিন