ঢাবি সাবেক শিক্ষার্থী ও এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন।
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা। বুধবার (৮ এপ্রিল) রাতে তার মৃত্যু হয়।
দলের মিডিয়া উইং থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
রাফিয়া সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সংসদ নির্বাচনে ২০১৯ সালে অংশ নিয়েছিলেন। সে সময় তিনি ভিপি পদে নুর-রাশেদ-ফারুক পরিষদের প্রার্থী ছিলেন।
ছাত্র রাজনীতিতে সক্রিয় এই নেত্রী ২০২৪ সালের আন্দোলনেও যুক্ত ছিলেন বলে জানা যায়। পরবর্তীতে তিনি এনসিপির রাজনীতিতে সক্রিয় হন। তার পরিবারে দুই সন্তান রয়েছে।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) আসরের নামাজের পর বগুড়ার গাবতলী উপজেলার আটবাড়িয়া পীরগাছায় তার বাবার বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে।

মতামত দিন