আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

চুক্তি না মানলে এমন হামলা হবে যা আগে কেউ কখনো দেখেনি ইরানকে নতুন হুমকি ট্রাম্পের।

 নিজেস্ব প্রতিবেদক:

ইরানের সঙ্গে হওয়া চুক্তি যদি পুরোপুরি বাস্তবায়ন না হয়, তাহলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে ট্রাম্প লেখেন, নির্ধারিত চুক্তি যদি কোনো কারণে মানা না হয়—যদিও এমন সম্ভাবনা খুবই কম—তাহলে আবারও “গোলাবর্ষণ শুরু হবে”। তার ভাষায়, সেই হামলা হবে আরও বড়, আরও ভয়াবহ এবং আরও শক্তিশালী, যা আগে কখনো দেখা যায়নি।

এর মাধ্যমে ইরানকে আবারও কঠোর বার্তা দিলেন তিনি, যা নতুন করে আন্তর্জাতিক উত্তেজনা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তথ্যসূত্র: রয়টার্স

মতামত দিন