আবহাওয়া
ছবি: সংগৃহীত

সন্ধ্যা ৬টার মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সংকেত।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের কয়েকটি এলাকায় আজ সন্ধ্যা ৬টার মধ্যে আবহাওয়া পরিস্থিতি খারাপ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন