আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধিদল।

নিজেস্ব প্রতিবেদক:

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের উদ্যোগের অংশ হিসেবে একটি ইরানি কূটনৈতিক দল পাকিস্তানের দিকে যাত্রা করেছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত।


বৃহস্পতিবার (৯ এপ্রিল) তিনি জানান, আলোচনাটি দুই পক্ষের মধ্যে চলমান উত্তেজনা কমানোর অংশ হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সূত্র অনুযায়ী, শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ইরানি প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় বলেন, এই আলোচনা ইরান প্রস্তাবিত ১০ দফা কাঠামোর ভিত্তিতে পরিচালিত হবে।

তবে ওই ১০ দফায় ঠিক কী কী বিষয় রয়েছে, তা নিয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি এবং এ নিয়ে কিছু বিভ্রান্তিও রয়েছে।

তিনি আরও জানান, ইসরায়েলের একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে এবং এতে ইরানি জনগণের মধ্যে আস্থার ঘাটতি তৈরি হয়েছে। এর মধ্যেও আলোচনার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্যসূত্র: বিবিসি

মতামত দিন