আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে মার্কিন সামরিক জাহাজ ও বিমানের অবস্থান অব্যাহত থাকবে:ডোনাল্ড ট্রাম্প।

নিজেস্ব প্রতিবেদক:

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান আরও কড়া করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তেহরানের চারপাশে মার্কিন নৌবাহিনী, যুদ্ধবিমান এবং সেনা মোতায়েন আগের মতোই বহাল থাকবে, যতক্ষণ না চুক্তির সব শর্ত পূরণ হচ্ছে।

বুধবার দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, প্রয়োজনীয় গোলাবারুদ ও সামরিক সরঞ্জামসহ মার্কিন বাহিনী ইরান ও আশপাশের অঞ্চলে অবস্থান করবে। তাঁর দাবি, চুক্তির শর্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই সামরিক প্রস্তুতি চালু থাকবে।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো পক্ষ চুক্তি ভঙ্গ করলে যুক্তরাষ্ট্র আবারও “বৃহৎ, শক্তিশালী ও ভয়াবহ” সামরিক অভিযান চালাতে পারে।

এদিকে একই দিনে ইরান জানায়, লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি আলোচনা এগিয়ে নেওয়া এখন বাস্তবসম্মত নয়। ওই হামলায় বিপুল প্রাণহানির ঘটনা ঘটেছে বলে দাবি করেছে তেহরান।

অন্যদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষের অবস্থান এখনো ভিন্ন। ট্রাম্প দাবি করেছেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে সম্মত হয়েছে। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অধিকার রাখে।

মতামত দিন