বিনোদন
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করল সিয়ামের ‘রাক্ষস’।

নিজেস্ব প্রতিবেদক:

ঈদুল ফিতরের বড় পর্দা ব্লকবাস্টার ‘রাক্ষস’ আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছাতে শুরু করেছে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই রোমান্টিক অ্যাকশন‑থ্রিলার ৬ এপ্রিল ইতালির রাজধানী রোমে একটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং সেখানে উপস্থিত দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে বলে প্রযোজনা পক্ষ জানিয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ছবিটি বাংলাদেশে মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন—দুই জায়গাতেই ভালোভাবে চলেছে এবং এবার তা আন্তর্জাতিক পর্দাতেও ভাল সাড়া পাচ্ছে।

এছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডায় ছবিটি মুক্তির প্রস্তুতিও চলছে। প্রযোজনা সংস্থা জানিয়েছে, ১৭ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ‘রাক্ষস’ প্রদর্শিত হবে এবং এটি গ্যালাক্সি মিডিয়া দ্বারা পরিবেশিত হবে।

সিয়াম আহমেদ ও সুস্মিতা চ্যাটার্জি প্রধান চরিত্রে অভিনয় করেছেন রিয়েল এনার্জি প্রোডাকশনের এই ছবিতে, যা মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের নজর কাড়ছে।

মতামত দিন