আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

শুক্রবার ইসলামাবাদে বৈঠক বসছে ইরান-যুক্তরাষ্ট্র।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী শুক্রবার (১০ এপ্রিল) ইসলামাবাদ শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের একটি বৈঠক। এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, তিনি বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় জানান।

প্রধানমন্ত্রী শেহবাজ লিখেছেন, “উভয় দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে, যাতে চলমান বিরোধগুলো সমাধানের উদ্দেশ্যে আলোচনার পরবর্তী ধাপ কার্যকরভাবে এগোনোর সুযোগ তৈরি হয়।”

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছে, ইরানের প্রেরিত ১০ দফার প্রস্তাবনা বৈঠকে আলোচনার ভিত্তি হিসেবে বিবেচিত হবে। যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রস্তাবটি আলোচনার জন্য উপযুক্ত এবং দুই দেশের মধ্যে প্রায় সব বিরোধপূর্ণ বিষয়েই তারা একমত। দুই সপ্তাহের এই চুক্তি চূড়ান্ত সমাধান পৌঁছানোর সম্ভাবনা তৈরি করবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নিশ্চিত করেছেন, দেশটির সশস্ত্র বাহিনীর সমন্বয়ে হরমুজ প্রণালির নিরাপদ চলাচল নিশ্চিত করা সম্ভব হবে। ট্রাম্পের দেওয়া অনুমোদনের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করেছিল। এর ফলে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি বাজারে প্রভাব পড়েছিল। সংঘাত কেবল ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও এতে যুক্ত হয়ে উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করেছে।

মতামত দিন