অপরাধ
ছবি: সংগৃহীত

অধ্যাপক ড. আসিফ নজরুলের সম্পদ ও দুর্নীতি নিয়ে দুদকে অভিযোগ দায়ের।

নিজেস্ব প্রতিবেদক:

সুপ্রিম কোর্টের একজন আইনজীবী সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের অবৈধ সম্পদ এবং দুর্নীতির অভিযোগ করে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন। দুদক ইতিমধ্যেই এই অভিযোগ গ্রহণ করেছে।

অভিযোগপত্রে শুধু অধ্যাপক নজরুলকেই নয়, তার পিএস হিসেবে থাকা শামসুদ্দিন মাসুমের দুর্নীতি ও সম্পদেরও তদন্ত করার অনুরোধ করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সময় মাত্র আট মাসের মধ্যে আইন মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রারদের বদলিতে শতকোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে।

পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী, তখনকার আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের তত্ত্বাবধানে সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে কোনো নিয়ম বা নীতিমালা মেনে চলা হয়নি। ঘুষের বিনিময়ে প্রতিশ্রুত অর্থ পরিশোধ না হওয়ায় বদলির আদেশ স্থগিত করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, এসব ঘুষ লেনদেনের মধ্যস্থতা মূলত তার পিএস শামসুদ্দিন মাসুমের মাধ্যমে হয়েছে।

এছাড়া, বদলি বাণিজ্য ছাড়াও, অনুরোধ ও নির্দেশনার মাধ্যমে উভয় পক্ষ বিভিন্ন ধরনের দুর্নীতিতে লিপ্ত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীর পক্ষ থেকে দুদককে যথাযথ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন