বাংলাদেশিদের ভিসা আবেদন নিয়ে ১৩ পশ্চিমা দেশের দূতাবাসের সতর্কতা।
ঢাকায় বুধবার (৮ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে ১৩টি পশ্চিমা দেশের দূতাবাস বাংলাদেশি নাগরিকদেরকে সতর্ক করেছেন যে, ভিসা ও কনস্যুলার সেবা পাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র সরকারি প্রক্রিয়া অনুসরণ করা জরুরি।
বিবৃতিতে বলা হয়েছে, জাল নথি ব্যবহার, অনুমোদনবিহীন এজেন্টের সহায়তা নেওয়া বা অননুমোদিত ব্যক্তির কাছে অর্থ প্রদান করলে প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে বাধা এবং আইনি জটিলতা দেখা দিতে পারে।
দূতাবাসগুলো স্পষ্ট করেছেন যে তারা কোনো এজেন্ট বা মধ্যস্থতাকারীর সঙ্গে যুক্ত নয়। তাই আবেদনকারীরা শুধুমাত্র যাচাই করা সরকারি চ্যানেলের মাধ্যমে আবেদন করবেন। এতে প্রক্রিয়া হবে স্বচ্ছ, নিরাপদ ও ন্যায্য।
এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করা দেশগুলো হলো: যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়া।
মতামত দিন