মার্কিন নাগরিকদের হজে অংশ নেওয়া এ বছর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস।
সৌদি আরবে অবস্থানরত এবং সেখানে ভ্রমণে ইচ্ছুক মার্কিন নাগরিকদের জন্য এ বছর পবিত্র হজে অংশ নেওয়া এড়িয়ে চলার সম্পর্কে সতর্কতা দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। নিরাপত্তা পরিস্থিতি ও চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে দেশটিতে ভ্রমণ গুরুত্বসহকারে পুনর্বিবেচনা করার পরামর্শ জারি করা হয়েছে।
দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান যুদ্ধাবস্থা ও আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রাখার প্রয়োজন, বিশেষত বড় জনসমাগম বা ঐতিহাসিক ভ্রমণে অংশগ্রহণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা থাকা উচিত।
এতে বলা হয়েছে, হজের মতো বড় জমায়েতের সময়ে ঝুঁকি বেশি থাকে, তাই মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা কঠিন হতে পারে। তাই এ বছর মক্কায় বাৎসরিক হজ পালনে না যাওয়া সম্পর্কেও বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে।
হজ‑২০২৬ সম্পূর্ণ নির্দেশিকা
- আগামী ১৮ এপ্রিল থেকে মক্কায় প্রবেশে কঠোর নিয়ম কার্যকর হবে।
- হজে অংশ নিতে বৈধ হজ পারমিট, মক্কা রেসিডেন্স আইডি বা বৈধ কর্মপরমিট থাকা বাধ্যতামূলক।
- ভিসা ছাড়া প্রবেশের চেষ্টা করলে জরিমানা, আটক বা বহিষ্কারের সম্ভবনা থাকতে পারে।
- ওমরাহ ভিসায় প্রবেশের শেষ তারিখ ছিল ৩ এপ্রিল; ওই ভিসাধারীদের ১৮ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে।
- এসব নিয়ম জুনের মাঝামাঝি পর্যন্ত চালু থাকতে পারে।
মতামত দিন