জাতীয়
ছবি: সংগৃহীত

২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস প্রদান করবে প্রধানমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

সরকার দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীকে চলতি অর্থবছরেই বিনামূল্যে স্কুল ড্রেস প্রদান করবে। আজ (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঘোষণা দেন।

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনের কার্যদিবসে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ সদস্য মো. সেলিম রেজার (সিরাজগঞ্জ-১)-এর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “গণতান্ত্রিক এই সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে। আমরা একটি মানসম্মত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”

প্রধানমন্ত্রী আরও জানান, সরকার শিক্ষাখাতে বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে। এ মহাপরিকল্পনার অংশ হিসেবে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বিশেষভাবে উল্লেখ করেন, ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস প্রদান করা হবে এবং পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এছাড়া, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে এবং ঝরে পড়া রোধে ধাপে ধাপে দেশের প্রতিটি উপজেলায় ‘স্কুল ফিডিং’ বা মিড-ডে মিল কর্মসূচি চালু করার পরিকল্পনা সরকারের রয়েছে।

মতামত দিন