হামের টিকাদান কর্মসূচি ২০ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী।
হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশব্যাপী টিকাদান কর্মসূচি নির্ধারিত সময়ের ১৫ দিন এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে এই কর্মসূচি শুরু হবে।
জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এমপি রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, ঢাকার দুই সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে টিকাদান ১২ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল, আর সারাদেশে শিশুদের টিকাদান ৩ মে থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে তা ১৫ দিন এগিয়ে ২০ এপ্রিল করা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে দেশে দুই কোটি ১৯ লাখ হামের টিকা মজুত রয়েছে। টিকা মজুত থাকায় দেশের সব জেলায় একযোগে কর্মসূচি চালানো সম্ভব হচ্ছে। এছাড়া, এবার টেন্ডার ছাড়াই সরাসরি ইউনিসেফ থেকে টিকা সংগ্রহ করা হচ্ছে এবং এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের অব্যবহৃত ফান্ড ব্যবহার করে দ্রুত হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী সবসময় সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, হামের কারণে অযথা আতঙ্ক না ছড়াতে হবে। ৫ এপ্রিল থেকে ১৮ জেলার ৩০ উপজেলায় হামের টিকা কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।
মতামত দিন