ট্রাম্পকে অবিলম্বে ক্ষমতা থেকে সরানোর আহ্বান জানাল এনএএসিপি।
কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের ঐতিহ্যবাহী সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপল (এনএএসিপি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন এবং ২৫তম সংশোধনীর আওতায় অবিলম্বে ক্ষমতা থেকে সরানোর আহ্বান জানিয়েছে। ১৯০৯ সালে প্রতিষ্ঠার পর ১১৭ বছরের ইতিহাসে এটি প্রথমবার যে কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান নিয়েছে।
এনএএসিপির প্রেসিডেন্ট ডেরিক জনসন বলেন, “এই প্রেসিডেন্ট অযোগ্য, অসুস্থ এবং উন্মাদ। তার বক্তব্য ও আচরণ কেবল উদ্বেগজনক নয়, বরং অত্যন্ত বিপজ্জনক।” তিনি আরও উল্লেখ করেন, “যখন দেশের সর্বোচ্চ পদের একজন সত্য, স্থিতিশীলতা এবং আমেরিকান জনগণের কল্যাণের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেন, তখন তা পুরো জাতি ও বিশ্বের জন্য হুমকি। ট্রাম্পকে অবশ্যই অবিলম্বে ক্ষমতা থেকে সরানো উচিত।”

মতামত দিন