যুদ্ধবিরতিকে “সম্পূর্ণ ও চূড়ান্ত বিজয়” অর্জন হয়েছে: ট্রাম্প।
ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিকে যুক্তরাষ্ট্রের জন্য বড় সাফল্য হিসেবে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই সমঝোতা যুক্তরাষ্ট্রের জন্য “সম্পূর্ণ ও চূড়ান্ত বিজয়”।
যুদ্ধবিরতিকে তিনি কতটা সফল মনে করছেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প দৃঢ়ভাবে বলেন, এতে কোনো সন্দেহ নেই, এটি শতভাগ সাফল্য।
সাক্ষাৎকারে তিনি আরও ইঙ্গিত দেন, ইরানের অবশিষ্ট পারমাণবিক কার্যক্রমও সম্ভাব্য শান্তিচুক্তির আওতায় আনা হবে। তবে ইউরেনিয়াম বা অন্যান্য পারমাণবিক উপাদান কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তার ভাষায়, “সবকিছুই সমাধান করা হবে, নাহলে আমি এই চুক্তিতে যেতাম না।”
এর আগে কঠোর অবস্থান থেকে সরে এসে ট্রাম্প দুই সপ্তাহের জন্য সামরিক পদক্ষেপ স্থগিত রাখার ঘোষণা দেন। তবে এই বিরতির সঙ্গে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য নিরাপদ ও উন্মুক্ত রাখে, তবেই এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। অন্যথায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে।
মতামত দিন