জাতীয়
ছবি: সংগৃহীত

গ্রিন লাইফ হাসপাতালে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর গ্রিন রোডে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পাওয়ার পরপরই তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। একই সঙ্গে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্যও পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের খবরে হাসপাতালের ভেতরে থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্টরা কাজ করছেন।

মতামত দিন