আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির মাঝেই ইরানে নতুন করে হামলা ইসরাইলের।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে ইরানও ওই সিদ্ধান্তে সম্মতি জানায়।

তবে পরিস্থিতি শান্ত হওয়ার আগেই নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল।

ইসরাইলি গণমাধ্যমের বরাতে জানা গেছে, বুধবার ভোরে ইরানের ভেতরে কয়েকটি স্থানে বিমান হামলা চালানো হয়। দাবি করা হয়েছে, যুদ্ধবিরতির পরও ইরান ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

হামলার লক্ষ্য ছিল মূলত ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ-সংশ্লিষ্ট স্থাপনাগুলো। এ নিয়ে আবারও উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র জানায়, তারা দুই সপ্তাহের জন্য ইরানে সামরিক অভিযান স্থগিত রাখবে। পাশাপাশি ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবকে আলোচনার জন্য সম্ভাব্য ভিত্তি হিসেবে উল্লেখ করেন ট্রাম্প।

এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে শিগগিরই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে, যা দুই সপ্তাহ পর্যন্ত চলতে পারে। তবে আলোচনার আগেই নতুন করে হামলার ঘটনায় পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে।

মতামত দিন