দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত, হরমুজ প্রণালি নিয়ে শর্ত দিলেন ট্রাম্প।
ইরানের বিরুদ্ধে কঠোর হুমকির পর শেষ মুহূর্তে সামরিক পদক্ষেপ থেকে সরে এসে অন্তত দুই সপ্তাহের জন্য তা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে এই স্থগিতাদেশের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দিয়েছেন তিনি।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স দাবি করেছেন, ইরানে পরিচালিত অভিযানের বেশিরভাগ লক্ষ্য সফলভাবে অর্জন করা হয়েছে।
অন্যদিকে, যুদ্ধবিরতির ঘোষণার আগে ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ‘মেহের নিউজ’।
এই সিদ্ধান্তের পেছনে কূটনৈতিক তৎপরতাও ভূমিকা রেখেছে বলে জানা গেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনির-এর অনুরোধের প্রেক্ষিতে পূর্বনির্ধারিত হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত রাখতে সম্মত হয়েছেন ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।

মতামত দিন