আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

আজ রাতেই ইরানি সভ্যতা পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে: ডোনাল্ড ট্রাম্প।

নিজেস্ব প্রতিবেদক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হরমুজ প্রণালি খোলার জন্য তার দেওয়া আলটিমেটামের সময় শেষের দিকে চলে এসেছে বলে হুমকি দিয়েছেন। তিনি আরও বলেন, “আজ রাতেই একটি সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে, যা আর কখনো পুনরুদ্ধার করা যাবে না।

ট্রাম্প এই মন্তব্য করেছেন তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে। তিনি বলেন, “আমি চাই এটি না ঘটুক, তবে সম্ভবত ঘটবে। এখন আমরা এমন শাসনের অধীনে আছি, যেখানে কম কট্টরপন্থী ও বেশি বুদ্ধিমান নেতৃত্ব আছে, তাই হয়তো কিছু চমৎকারও ঘটতে পারে।”

তিনি আরও যোগ করেন, “কে জানে? আজ রাতেই আমরা জানতে পারব বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত সম্পর্কে। অবশেষে ৪৭ বছরের শোষণ, দুর্নীতি ও মৃত্যুর অবসান হবে। ইরানের জনগণকে ঈশ্বর আশীর্বাদ করুন।”

এ বিষয়ে আল জাজিরাকে বক্তব্য দেন তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসান আহমাদিয়ান। তিনি বলেন, “ট্রাম্পের সর্বশেষ হুমকি ইঙ্গিত দেয় যে তিনি আরও বেশি ক্রুদ্ধ ও মরিয়া হয়ে উঠছেন। তার কঠোর সুর দেখাচ্ছে, তিনি ইরানের ওপর আরও প্রভাব বিস্তার করতে চান।”

আহমাদিয়ান আরও বলেন, “যদিও ট্রাম্প সরাসরি তার হুমকি বাস্তবায়ন করতে পারবেন না, তিনি ইরানের ওপর আরও কঠোর পদক্ষেপ নিতে পারেন। তবে তেহরান ইতোমধ্যেই প্রতিরোধের প্রতিশ্রুতি দিয়েছে। এটি একটি জটিল ও সংবেদনশীল পরিস্থিতি, যা যুদ্ধের শুরুতেই সৃষ্টি হয়েছে।”

মতামত দিন