বিমান বাংলাদেশে নতুন এমডি ও ডিএমডি নিয়োগ।
সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এ নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নিয়োগ দিয়েছে।
প্রজ্ঞাপনের মাধ্যমে কাইজার সোহেল আহমেদকে এমডি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুইজনকেই যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তবে যোগদানের আগে তাদের অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে এবং জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।
উল্লেখ্য, ডিএমডি পদটি কয়েক বছর ধরে শূন্য ছিল। সৈয়দ মইন উদ্দিন ২০০৭ সালে বিমান বাংলাদেশের সহকারী ব্যবস্থাপক হিসেবে স্বেচ্ছা অবসর গ্রহণের পর দীর্ঘদিন লন্ডনে অবস্থান করেছিলেন।
মতামত দিন