আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার স্প্যানিশ ভাষা শিখে প্রেসিডেন্ট হতে চান ডোনাল্ড ট্রাম্প।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন। তবে তিনি বিষয়টি কিছুটা রসিকতার সুরেই তুলে ধরেন।

হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভেনেজুয়েলায় তার জনপ্রিয়তা অনেক বেশি এবং সেখানে নির্বাচন করলে অন্যদের তুলনায় বেশি সমর্থন পেতে পারেন বলে তার বিশ্বাস।

এ সময় তিনি আরও জানান, প্রয়োজন হলে খুব দ্রুত স্প্যানিশ ভাষা শিখে নেবেন এবং যুক্তরাষ্ট্রে দায়িত্ব শেষ করে ভেনেজুয়েলায় যাওয়ার পরিকল্পনাও রয়েছে তার।

উল্লেখ্য, চলতি বছরের ৩ জানুয়ারি ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে নেওয়ার পর দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আসে। বর্তমানে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

মতামত দিন