জাতীয়
ছবি: সংগৃহীত

নাটোরের কয়েকটি এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার।

নিজেস্ব প্রতিবেদক:

বিদ্যুৎ লাইনের পাশে ঝুঁকিপূর্ণ গাছের ডাল অপসারণের কাজের জন্য নাটোরের কিছু এলাকায় আগামী বুধবার (৮ এপ্রিল) নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নেসকোর নাটোর বিক্রয় ও বিতরণ বিভাগের অধীন স্টেশন ফিডার এলাকায় এ কাজ পরিচালিত হবে। এ কারণে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওইসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে নেসকো জানিয়েছে, ভবিষ্যতে নিরবচ্ছিন্ন সেবা দিতে এই ধরনের কাজ নিয়মিতভাবে পরিচালনা করা হয়।

মতামত দিন