অর্থনীতি
ছবি: সংগৃহীত

এপ্রিলের শুরুতেই রেমিট্যান্সে গতি, ছয় দিনে এলো ৬৬ কোটি ডলার।

নিজেস্ব প্রতিবেদক:

নতুন মাসের শুরুতেই প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। এপ্রিলের প্রথম ছয় দিনেই দেশে এসেছে প্রায় ৬৬ কোটি মার্কিন ডলার, যা দৈনিক গড়ে প্রায় ১১ কোটি ডলার

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত বছরের এ সময়ে দেশে এসেছিল প্রায় ৫১ কোটি ৪০ লাখ ডলার

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ৬ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৮৬ কোটি ৯০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ২২ দশমিক ৫০ শতাংশ বেশি

এদিকে, মাসভিত্তিক হিসাবেও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। গত মার্চে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলারের বেশি রেমিট্যান্স, যা একক মাস হিসেবে এখন পর্যন্ত সর্বোচ্চ।

এর আগে ফেব্রুয়ারিতে রেমিট্যান্স আসে প্রায় ৩০২ কোটি ডলার, জানুয়ারিতে ৩১৭ কোটি ডলারের বেশি। এছাড়া ডিসেম্বর মাসে ছিল প্রায় ৩২২ কোটি ডলার এবং নভেম্বরে এসেছে প্রায় ২৮৮ কোটি ডলার

বিশ্লেষকদের মতে, প্রবাসীদের পাঠানো অর্থের এই ধারাবাহিক প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মতামত দিন